জাম্বুরা কেন খাবেন


পুষ্টিগুণে ভরপুর এই দেশি ফলে রয়েছে নানান রোগের প্রতিষেধক।
দেশি ফল জাম্বুরার টক মিষ্টি স্বাদ আর গন্ধ যেমন সবাইকে আকর্ষণ করে তেমনি রয়েছে নানা পুষ্টিগুণ ও উপকারিতা।
জাম্বুরার পুষ্টিগুণ সম্পর্কে জানান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা।
তিনি জানান প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরায় রয়েছে:
খাদ্যশক্তি ৩৮ কিলোক্যালরি। প্রোটিন ০.৫ গ্রাম। স্নেহ ০.৩ গ্রাম। শর্করা ৮.৫ গ্রাম। খাদ্যআঁশ ১ গ্রাম। থায়ামিন ০.০৩৪ মিলি গ্রাম। খনিজ লবণ ০.২০ গ্রাম। রিবোফ্লেভিন ০.০২৭ মিলি গ্রাম। নিয়াসিন ০.২২ মিলি গ্রাম। ভিটামিন বি২ ০.০৪ মিলি গ্রাম। ভিটামিন বি৬ ০.০৩৬ মিলি গ্রাম। ভিটামিন সি ১০৫ মিলি গ্রাম। ক্যারোটিন ১২০ মাইক্রো গ্রাম। আয়রন ০.২ মিলি গ্রাম। ক্যালসিয়াম ৩৭ মিলি গ্রাম। ম্যাগনেসিয়াম ৬ মিলিগ্রাম। ম্যাংগানিজ ০.০১৭ মিলিগ্রাম। ফসফরাস ১৭ মিলিগ্রাম। পটাশিয়াম ২১৬ মিলিগ্রাম। সোডিয়াম ১ মিলিগ্রাম।
পুষ্টিগুণ সমৃদ্ধ জাম্বুরা নানান রোগের প্রতিকারক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। এই ফলের উপাদান রক্ত পরিষ্কার করতে সাহায্য
করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক ও চুলে পুষ্টি যোগায় এবং সুন্দর রাখতে সাহায্য করে। জ্বর, মুখের ঘা ইত্যাদি রোগে জাম্বুরা বেশ উপকারী।

১.জাম্বুরাতে আছে প্রচুর ভিটামিন সি। তাই রক্তনালির সংকোচন-প্রসারণের ক্ষমতা বৃদ্ধিতে এটি সহায়ক।
২.মুখের ভেতরে ঘা, জ্বর, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগের উপশমকারী।
৩.প্রতিদিন নিয়ম করে জাম্বুরা খেলে ক্যানসার প্রতিরোধে কাজ করবে।
৪.এই ফল কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।
৫.হৃদরোগের জটিলতা প্রশমনেও সাহায্য করে ফলটি।
৬.ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে।
৭.এমনকি অ্যাসিডিটি বা গ্যাস প্রতিহত করতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মিসক্যারেজ বা অকাল গর্ভপাত কী?

পেয়ারা উপকারিতা ও পুষ্টিগুণ

Homeopathic treatment of sexually transmitted diseases in men and women.